
মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মো. লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
আসামি মুসলিম লীগ নেতা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মো. লিয়াকত আলী (৬১) এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম (৬২) ওরফে রজব আলী দু’জনেই পলাতক রয়েছেন।
মামলায় তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটসহ মোট সাতটি বিষয়ে অভিযোগ আনা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে পাশাপাশি তিন জেলায় (হবিগঞ্জ জেলার লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রামে) তারা দুইজন বিভিন্ন অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সূত্র:somoynews.tv; ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.