
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে চকরিয়ায় ছাত্রলীগ নেতা নওশেদের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডস্থ ঘনশ্যাম বাজারে এসব জিনিস বিতরণ করা হয়।
চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওশেদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আমাদের পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সামান্য খাবার ও শীত বস্ত্র বিতরণ করেছি। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এসব জিনিস বিতরণ করেছি। সমাজের অন্তত ২৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার ও শীত বস্ত্র প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানসহ ওই ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.