আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি বলেছেন আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। রামুতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। নিরাপদে যার যার ধর্মীয় উৎসব পালন করছে সব ধর্মের মানুষ। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। যারা সম্প্রীতিতে বিশ্বাসী নয়; তারা আজ পরাজিত-ঘৃণিত।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবন দানোৎসবের আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার পক্ষ থেকে বোধিরত্ন বৌদ্ধ বিহারের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে হাজারীকুল বৌদ্ধ মন্দির সড়ক সংস্কার করে ঢেলে সাজানো হবে।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত বৌদ্ধ মনিষী উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
গণমাধ্যমকর্মী অর্পন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, বৌদ্ধ নেতা রাজেন্দ্র বড়ুয়া, সুখেন্দু বিকাশ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সুখেন্দু বড়ুয়া, পরবিন্দু বড়ুয়া, হাজারীকুল বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাসেল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মিঠুন বড়ুয়া, সদস্য খোকন বড়ুয়া বাচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন হাজারীকুল বৌদ্ধ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অমরবিন্দু বড়ুয়া অমল।
এর আগে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সত্যপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ প্রজ্ঞাবোধি থের। আশীর্বাদক ছিলেন চেরাংঘাটা বড় ক্যং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞঞবয় মহাথের। সদ্ধর্ম দেশনা করেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী থের, সীমা বিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের, কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় থের ও উখিয়া প্রজ্ঞামিত্র সদ্ধর্ম গভেষণারামের প্রতিষ্ঠাতা ধর্মমিত্র থের। প্রথম পর্বের ধর্মীয় অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সৌর বোধি ভিক্ষু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.