অনলাইন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দ্য সুইসাইড স্কোয়াড’-এর জনপ্রিয় চরিত্রের আদলে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন এই অভিনেত্রী। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফোন ভূত’। এখন সেটির প্রচারে ভীষণ ব্যস্ত তিনি। এর ফাঁকেই সময় বের করে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন তিনি।
পরনে গোলাপি টি-শার্ট, কালো স্ট্রাইপড ডেনিম শর্ট, স্বচ্ছ জ্যাকেটে ক্যাটরিনাকে দেখে চেনা দায়। হার্লি কুইনের মতোই— চুল রাঙিয়েছেন লাল-নীল রঙে, চোখেও সেই রঙের শ্যাডো আর গলায় বেশ কয়েকটি নেকলেস। হাতে একটি লাঠি। অভিনেত্রীকে ‘হার্লি কুইন’ হিসেবে দুর্দান্ত লাগছে, এই নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছে।
ইনস্টাগ্রামে ক্যাটরিনা একটি ভিডিও পোস্ট করেছেন, এতে তিনি ডিসি কমিকস চরিত্র হার্লি কুইনের পোশাক পরেছিলেন এবং মারগোট রবির ‘হার্লি কুইন’ চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ছবির এই জনপ্রিয় চরিত্রের মতো সেজে অনুরাগীদের সঙ্গে হ্যালোইনের আনন্দ ভাগ করে নিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর এই রূপ দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।
এক ভক্ত লিখেছেন, ‘আমার দেখা সেরা হার্লি কুইন।’ অপর ভক্ত লেখেন, ‘হার্লি কুইন তো ক্যাটরিনা। এবার জোকার হিসেবে ভিকিকে দেখবার অপেক্ষা।’
ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ ছবিটি আগামী চৌঠা নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিকে ক্যাটকে সুন্দরী ভূতের চরিত্রে দেখা যাবে। অমর কৌশিক পরিচালনায় ছবিতে ক্যাটের কো-স্টার হিসেবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। ছবিতে দেখা যাবে সুন্দরী ভূত রাগিনী; ইশান ও সিদ্ধান্তকে একটি ব্যবসার প্রস্তাব দেবে। এরপর একসঙ্গে মিলে ভূত ধরার কাজ শুরু করবে তারা।
আপতত ক্যাটরিনার দম ফেলবার সময় নেই। তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সালমান খানের সঙ্গে টাইগার ৩-র শ্যুটিং শেষ করেছেন। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়াও ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে কাজ করছেন তিনি।
প্রসঙ্গত, ‘ফোন ভূত’-এ সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এই সিনেমাতে ক্যাটের সহ-অভিনেতা হিসাবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.