অনলাইন ডেস্ক :
অনেক দিন পর প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের নতুন গান। ‘অভিমান’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বরাবরের মতো সুর-সংগীত সাজিয়েছেন হৃদয় নিজেই। এই সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান।
নিজের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও গানগুলো তুলে ধরছেন।
প্রতিমাসেই উন্মুক্ত করছেন নতুন গান। ইউটিউবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও গানগুলো তুলে ধরছেন এই গায়ক। সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশ করলেন ‘অভিমান’ শিরোনামের গান।
নতুন গানটি নিয়ে হৃদয় খান বলেন, এই গানের সুর এসে যায় আগেই। এরপর জীবনকে ডাকি। স্টুডিওতে বসে সুরের ওপর গানটি লিখে দেয় সে। গানটির কথায় প্রিয়জনের সঙ্গে অভিমানের বিষয়টি উঠে এসেছে। তবে মিউজিকে রক ফ্লেভার রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি। চার সপ্তাহ আগে হৃদয় খান প্রকাশ করেছেন ‘অস্থির মেয়ে’ শিরোনামের একটি গান। গান প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই জানিয়েছেন শ্রোতাপ্রিয় এই গায়ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.