সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / হেমন্তিকার কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

হেমন্তিকার কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

Metingকক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কতিক সংগঠন হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যকরী পরিষদের ৭ম সভা ১২ নভেম্বর বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আলোচ্য বিষয় সমূহ ছিল বিগত সভার কার্যবিবরণী, আগামী ২৩ নভেম্বর হেমন্তিকার সাংস্কৃতিক গোষ্ঠীর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, সাংগঠনিক প্রতিবেদন, আয়-ব্যয় বিবরণী, উপকরণের তালিকা উত্থাপন।

হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি প্রফেসর মোশতাক আহমদের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাদল চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক অনিল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার (রনি), সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজয় আচার্য্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক জওয়ান রাখাইন, তথ্য ও প্রযুক্তি গবেষণা সম্পাদক আলী রাজ জিবলু, সদস্য সমর চৌধুরী অজয় মজুমদার, দ্বীপ রায় সরকার, তিলক আচার্য্য, অভিজিৎ শর্মা প্রমুখ।

– প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.