সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / হোয়াইক্যং’র সোনা মিয়া কোম্পানীর লাশ উদ্ধার : পুলিশের দাবী সে মাদককারবারী

হোয়াইক্যং’র সোনা মিয়া কোম্পানীর লাশ উদ্ধার : পুলিশের দাবী সে মাদককারবারী

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :

হোয়াইক্যং ঢালাপথ হতে এক মাদক চোরাকারবারীর পরিত্যক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ী ঢালাপথ হতে পরিত্যক্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে। ৭ নভেম্বর ভোর রাতে এ লাশ উদ্ধার করে। পরে পরিচয় সনাক্ত করে নিহত ব্যক্তি হোয়াইক্যং নয়া বাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোবারক আলীর পুত্র আলী হোসেন প্রকাশ সোনা মিয়া কোম্পানী (৩৮) বলে সনাক্ত করে। লাশটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে পুলিশের ধারণা, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাদের আভ্যন্তরীণ কলহের জেরধরে এই নৃশংস ঘটনার সুত্রপাত হতে পারে।

এই ব্যাপারে আইসি এসআই সুব্রত রায় জানান, রাতে গোলাগুলির শব্দ শুনে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে একটি লাশ পাওয়া যায়। এসময় কোন কিছু উদ্ধার হয়নি।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস ঢালাপথ হতে পরিত্যক্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, তার পরিচয় সনাক্ত করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.