আরও ১০৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। রোববার (০৭ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন, ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকবেন।
এর পরবর্তী পর্যায়ে নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলে এতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নং ৬ অব ১৯৭২) এর ৩ (১) অনুচ্ছেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হলো।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.