সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চকরিয়ার নতুন থানা ভবনের উদ্বোধন করবেন আইজিপি

১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চকরিয়ার নতুন থানা ভবনের উদ্বোধন করবেন আইজিপি

চকরিয়ায় নবনির্মিত থানা ভবন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারের চকরিয়া থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল রবিবার সকাল ১১টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থেকে নতুন থানা ভবনের উদ্বোধন করেবেন বলে চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রবিবার সকাল ১১টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন করবেন।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো.কামাল হোসেন। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন। ইতোমধ্যে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

জানা যায়, ২০১৪-১৫ সালে চকরিয়া থানা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দশ তলা ফাউন্ডেশনের ভবনটি বর্তমানে চারতলা পর্যন্ত কাজ শেষ করা হয়েছে। এই চারতলা ভবনটি নির্মাণ করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে রয়েছে বিশালায়তনের ব্যারাক ও ডাইনিং, মহিলা কনস্টেবলদের জন্য আলাদা থাকা ও খাওয়ার ব্যবস্থা, অফিসারদের জন্য আলাদা কক্ষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’র জন্য আধনিক সুযোগ-সুবিধা সম্বলিত কক্ষ, নারী-পুরুষ ও শিশুদের জন্য বড় পরিসের হাজতখানা। রয়েছে বড় পরিসরের হলরুম, সেমিনার কক্ষ, মুন্সিখানা ও অস্ত্রগার।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া থানার এই নতুন ভবনটি উপজেলার সাড়ে ৫লাখ মানুষের নিরাপত্তা দিতে কাজ করবে। নতুন ভবনটিকে আধুনিক পদ্ধতিতে নির্মাণ করায় সব ধরনের সুবিধা রাখা হয়েছে। নতুন এই ভবনটির ফলে পুলিশরা স্বাচ্ছন্দে কাজ করতে পারবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.