সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের শিশুর বিরুদ্ধে

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ ১৫ বছরের শিশুর বিরুদ্ধে

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভায় ১৩ বছরের এক বাক-প্রতিবন্ধী (বোবা) কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৫ বছরের শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১৩ এর ৯ এর ১ ধারায় মামলা করেন।

এই ঘটনায় লামা থানা পুলিশ মামলা রেকর্ডের পর অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী শিশু মোঃ তানবির (১৫)কে আটক করে। সে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারকাটা ঝিরি এলাকার আব্দুর সাত্তার ও হালিমা বেগমের ছেলে।

লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শিবন বিশ্বাস বলেন, ভিকটিম ও তার মা অভিযোগ নিয়ে থানায় আসলে বিষয়টি গুরুত্ব দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী শিশু হওয়ায় তাকে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। আগামীকাল ভিকটিমকে বান্দরবান জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম তার মাকে নিয়ে আসামীর বাবার বাড়িতে ভাড়া থাকতো। ভিকটিমের মায়ের অনুপস্থিতিতে তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়। এদিকে শিশু তানবিরের বাবা আব্দুর সাত্তার বিষয়টি তার সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.