
অনলাইন ডেস্ক :
প্রতিদিনের কিছু কিছু ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
- ১৫১২ – সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উন্মুক্ত করে দেয়া হয়।
- ১৬০৪ – উইলিয়াম শেক্সপিয়ার এর বিয়োগান্ত নাটক ওথেলো প্রথম বার হোয়াইটহল প্যালেস, লন্ডন-এ মঞ্চস্থ হয়।
- ১৬১১ – উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথম বারের মত মঞ্চায়িত হয়, হোয়াইটহল প্যালেস, লন্ডন
- ১৭৫৫ – পর্তুগালের লিসবনে ভূমিকম্পের আঘাতে ৬০ হাজার লোকের মৃত্যু হয়।
- ১৭৯৪ – ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশনা শুরু হয়।
- ১৮০০ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
- ১৮২১ – পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সাথে যুক্ত হয়।
- ১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
- ১৮৬৪ – প্রথম পোষ্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
- ১৮৮০ – কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।
- ১৮৯৭ – ইতালীয় ফূটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।
- ১৯০৩ – পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।
- ১৯১৩ – সানফ্রান্সিসকোতে হরদালের নেতৃত্বে গদর (বিপ্লবী) আন্দোলনের সূচনা হয়।
- ১৯২৪ – মঙ্গোলীয় প্রজাতন্ত্রের জন্ম হয়।
- ১৯৪৪ – আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) গঠিত হয়।
- ১৯৫২ – যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী।
- ১৯৫৪ – আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।
- ১৯৫৫ – পর্তুগালে ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।
- ১৯৫৬ – বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
- ১৯৫৬ – ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়।
- ১৯৬৩ – দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি নগো দিন দিয়েম নিহত হন।
- ১৯৭৯ – বলিভিয়ার সেনাবাহিনীর ক্ষমতা দখল করে।
- ১৯৮১ – অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।
- ১৯৯২ – বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস শান্তিডাঙ্গাতে উদ্বোধন করা হয়।
- ২০০৭ – বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহি বিভাগ হতে আলাদা করা হয়।
- ২০২০ – চীনে আদমশুমারি শুরু হয়।
জন্ম :
- ১৮৭৮ – কার্লোস সাভেড্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- ১৮৮৯ – ফিলিপ নোয়েল-বেকার, কানাডিয়ান শান্তি কর্মী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- ১৯২৬ – আবু ইসহাক, বাংলাদেশি সাহিত্যিক।
- ১৯২৭ – আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী, ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন সাংসদ।
- ১৯৩২ – একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশী রাজনীতিবিদ।
- ১৯৩৩ – সমীর রায় চৌধুরী, বাঙালি ভারতীয় কবি এবং ছোট গল্পকার।
- ১৯৪৫ – নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।
- ১৯৪৫ – আবু সাইয়িদ, বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী।
- ১৯৪৯ – মাইকেল ডগলাস গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।
- ১৯৫০ – রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী।
- ১৯৬২ – আনিস বাজমি, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক।
- ১৯৬৩ – মার্ক হিউজ, ওয়েলসীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ১৯৬৫ – পদ্মিনী কোলহাপুরী, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৬৮ – আকরাম খান, সাবেক বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৭৩ – ঐশ্বরিয়া রাই, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৭৩ – টিস্কা চোপড়া, ভারতীয় অভিনেত্রী, লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা।
- ১৯৭৪ – ভিভিএস লক্ষ্মণ, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৮৬ – ইলিয়ানা ডি’ক্রুজ, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু :
- ১৮৭৩ – দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার।
- ১৯০৩ – টেওডোর মম্জেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।
- ১৯১৫ – বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়।
- ১৯৫০ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
- ১৯৫৫ – রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।
- ১৯৭০ – ফ্রাঁসোয়া মারিয়াক, নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক।
- ১৯৮৪ – নিবারণ পণ্ডিত, গণসঙ্গীত রচয়িতা।
- ১৯৯৩ – সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার চিকিৎসা/ওষুধ বিজয়ী।
- ১৯৯৬ – জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
ছুটি ও অন্যান্য :
- আলজেরিয়া – জাতীয় দিবস
- এন্টিগুয়া ও বারমুডা – স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)
- আয়ারল্যান্ড – সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন
- যুক্তরাষ্ট্র – জাতীয় উপন্যাস লিখন মাস এর শুরু
- জাতীয় খনি দিবস (ভারত)
- বিচার বিভাগ পৃথককরণ দিবস (বাংলাদেশ)
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.