
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে। এমনটিই জানা গেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।
আরিফিন শুভ বলেন, ‘ভালো থেকো’র মুক্তি নিয়ে এতদিন দর্শক অপেক্ষায় ছিলেন। অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাসেজ আছে পাশাপাশি পুরো ছবি জুড়ি দর্শকদের জন্য বিনোদনের উপাদানটিও রয়েছে। এই ছবিতেও তার নির্মাণের নান্দনিকতা দর্শক দেখতে পাবেন।’
ছবিটিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া। তানহা বলেন, আমি খুব উচ্ছ্বসিত। এতদিন ‘ভালো থেকো’র মুক্তির অপেক্ষায় ছিলাম। কারণ, এই ছবিতে আমি গুণী নির্মাতা জাকির হোসেন রাজু স্যারের পরিচালনায় কাজ করতে পেরেছি। আমার কাছে ছবির গল্প থেকে শুরু করে নির্মাণশৈলী অসাধারণ লেগেছে।’
পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সবসময় আমি চলচ্চিত্র নির্মাণ করি সাধারণ মানুষের জন্য, চলচ্চিত্রের দর্শকের জন্য। পরিবারের সব সদস্যরা একসঙ্গে হলে গিয়ে দেখার মতো ছবি আমি নির্মাণ করি। এই ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। আর সবচেয়ে বড় কথা ‘ভালো থেকো’ সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি, যা দর্শকদের মনের মতো করে নির্মাণ করা হয়েছে।’
এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। গত বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। এই ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী।
সূত্র:মিঠু হালদার-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.