সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২৪ জানুয়ারি; আজকের এইদিনে

২৪ জানুয়ারি; আজকের এইদিনে

http://coxview.com/wp-content/uploads/2021/12/Day-...jpg

অনলাইন ডেস্ক :

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা রয়েছে। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

  • ১৩২৮ – ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন।
  • ১৪৫৮ – প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৫৫৬ – চীনে বড় ধরনের ভূমিকম্প হয়।
  • ১৮৩৯ – চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন।
  • ১৮৪৮ – জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
  • ১৮৫৭ – ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
  • ১৯০৮ – ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
  • ১৯২৭ – তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়।
  • ১৯৪১ – ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে।
  • ১৯৫০ – আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।
  • – ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৫২ – বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
  • ১৯৬৯ – পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।
  • ১৯৭৪ – সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৭৯ – ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
  • ১৯৮৪ – অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।
    ১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন।
  • ১৯৮৮ – চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।

জন্ম :

  • ৭৬ – হাদ্রিয়ান, রোমান সম্রাট।
  • ১৭০৫ – ফারিনেলি, ইতালিয়ান অভিনেতা ও গায়ক।
  • ১৭১২ – দ্বিতীয় ফ্রেডরিক, প্রুশিয়ার রাজা।
  • ১৭৭৬ – ই.টি.এ হফমান, জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার।
  • ১৮২৬ – জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার।
  • ১৮৭৭ – ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিখ্যাত বিপ্লবী, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিনবিহারী দাস।
  • ১৮৮৮ – নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা।
  • – ভিচকি বাউম, অস্ট্রিয় লেখক।
  • ১৯০৯ – অ্যান টড, ইংরেজ অভিনেত্রী।
  • ১৯১৩ – আমেরিকান সুরকার নরমান দেললো জইও।
  • ১৯১৭ – আর্নেস্ট বোর্গনাইন, মার্কিন অভিনেতা।
  • ১৯৩০ – মাহমুদ ফার্শিয়ান, ইরানি বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক।
  • ১৯৪০ – জোয়াকিম গাউক, জার্মান রাজনীতিবিদ ও ১১তম রাষ্ট্রপতি।
  • ১৯৪১ – ড্যান শেচতম্যান, নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক।
  • ১৯৪২ – ইউসেবিও, প্রাক্তন পর্তুগীজ ফুটবলার।
  • ১৯৪৫ – সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৪৭ – মিশিও কাকু, আমেরিকান পদার্থ বিজ্ঞানী।
  • – টোস্টাও, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৫০ – দানিয়েল ওতোই, ফরাসি অভিনেতা।
  • ১৯৭০ – নিল জনসন, সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।
  • ১৯৮৪ – রবিনিয়ো, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৮৭ – লুইস সুয়ারেজ, উরুগুয়ের ফুটবল।

মৃত্যু :

  • ১৫৯৫ – অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ।
  • ১৮৭১ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
  • ১৯৬৫ – সাহিত্যে নোবেলজয়ী উইন্‌স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
  • ১৯৬৫ – সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক।
  • ১৯৬৬ – হোমি জাহাঙ্গীর ভাভা প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী।
  • ১৯৮০ – ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার।
  • ১৯৮৮ – ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।
  • ১৯৯৪ – ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে।
  • ২০০৪ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
  • ২০০৬ – পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।
  • ২০১১ – ভীমসেন জোশী ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী।
  • ২০১৪ – ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয়।
  • ২০১৫ – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
  • ২০২২ – প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

ছুটি ও অন্যান্য :

  • জাতীয় শিশুকন্যা দিবস (ভারত)
  • গণঅভ্যুত্থান দিবস (বাংলাদেশ)
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.