
অনলাইন ডেস্ক :
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। জন্ম ও মৃত্যু হয় অনেকের। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী :
- ১১৫৪ – দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
- ১৭৬০ – তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
- ১৮২৫ – ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯১৭ – জারদের পতন ঘটিয়ে কমিউনিস্টরা রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে।
- ১৯৩৬ – ইতালি জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষ শক্তি গড়ে ওঠে।
- ১৯৪৫ – চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
- ১৯৪৬ – স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে কংগ্রেস-লীগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়।
- ১৯৫১ – স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- ১৯৬২ – উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
- ১৯৭১ – ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
- ১৯৭১ – পাকিস্তানি পক্ষত্যাগী বাঙালি কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
- ১৯৭৫ – ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উত্তক্ষিপ্ত হয়।
- ১৯৮৩ – গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।
- ১৯৮৩ – বৈরুতে সংঘটিত একটি ভয়ংকর বিস্ফোরণে ২১৬জন মার্কিন সৈন্যের মৃত্যু হয়।
- ১৯৮৬ – ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
- ১৯৯৪ – ভারতের বাররী মসজিদের স্থলে মন্দির নির্মাণ করা যাবে না-মর্মে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়।
- ২০০৯ – বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।
জন্ম :
- ১৮০৬ – ম্যাক্স ষ্টীমের, জার্মান দার্শনিক ও লেখক।
- ১৮১১ – এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
- ১৮৮১ – পাবলো পিকাসো, স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি ও নাট্যকার
- ১৮৮২ – আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।
- ১৮৮২ – আমেরিকান গায়ক, গীতিকার এবং পিয়ানোবাদক টনি জ্যাকসন
- ১৮৮৯ – আবেল গাঞ্চে, ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার
- ১৮৯১ – কিরণশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার,স্বরাজ দলের সদস্য, সুভাষ চন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর সহযোগী
- ১৯০২ – স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।
- ১৯০৬ – বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।
- ১৯২৪ – বিলি বারট্য, আমেরিকান অভিনেতা ও গায়ক
- ১৯২৫ – তৃপ্তি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী
- ১৯২৯ – অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা
- ১৯৩৩ – সন্দীপন চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি সাহিত্যিক
- ১৯৩৭ – উইলফ ম্যাকগিনেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার
- ১৯৪৫ – অপর্ণা সেন, বাঙালি ভারতীয় অভিনেত্রী এবং পরিচালিকা
- ১৯৪৭ – কবি মাহাবুব সাদিক
- ১৯৫৮ – ফিল ডানিএলস, ইংরেজ অভিনেতা এবং গায়ক
- ১৯৬৫ – নবনীত নিশান, ভারতীয় অভিনেত্রী
- ১৯৬৯ – ওলেগ আনাতোলিভিচ সালেঙ্কো, রাশিয়ান ফুটবল
- ১৯৮৪ – আহমেদ বিন মুসা, বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী
- ১৯৮৭ – উমেশ যাদব, ভারতীয় ক্রিকেটার
- ১৯৮৯ – নেহা সাক্সেনা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- ১৯৯৩ – আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল
- ১৯৯৩ – সাবিনা খাতুন (ফুটবলার)
- ১৯৯৪ – জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার
- ১৯৯৫ – আহমেদ জ্যোতি (বিবিএ, এমবিএ), বাংলাদেশী ব্যাংকার
মৃত্যু :
- ১৪০০ – ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।
- ১৪৫৯ – খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।
- ১৮৩৩- আব্বাস মির্জা, ফার্সি রাজকুমার।
- ১৯০২- ফ্রাঙ্ক নরিস, আমেরিকান লেখক।
- ১৯৩৪ – ব্রজকিশোর চক্রবর্তী, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৩৪ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৭৩ – শ্যাম লাহা, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা।
- ১৯৭৫ – রবীন্দ্রযুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।
- ১৯৮৫- গ্যারি হল্টন, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা।
- ২০১১ – রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
- ২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।
- ২০১৫ – পীযূষ গঙ্গোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.