
অনলাইন ডেস্ক :
প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।
ঘটনাবলী :
- ১২১৫ – দ্বিতীয় ফ্রেডরিক জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৪০৯ – সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু।
- ১৫৮১ – হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৭৬৩ – মীরজাফর দ্বিতীয় বারের জন্য মুর্শিদাবাদ এর নবাব হয়।
- ১৭৯৪ – ফরাসী কবি আঁদ্রে শেলিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।
- ১৭৯৯ – আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
- ১৮১৪ – জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
- ১৮৪৮ – অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
- ১৮৯৪ – চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
- ১৯০৯ – লুই ব্ল্যারিয়ট বিমানে ইংলিশ চ্যানেল পার হন।
- ১৯৩৮ – ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।
- ১৯৪৩ – মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
- ১৯৪৬ – প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
- ১৯৪৮ – পশ্চিমা দেশগুলোতে ব্রাসেলস চুক্তি কার্যকর।
- ১৯৫৭ – ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
- ১৯৭৫ – বিশ্বের প্রথম টেস্ট-টিউব শিশু লুইস ব্রাউন জন্ম গ্রহণ করে।
- ১৯৭৮ – মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম।
- ১৯৭৯ – জার্মানির কান শহরে ফিলিস্তিনী সংগঠন আল সায়েকের তৎকালীন মহাসচিব যাহির মোহসেন, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের অনুচরদের হাতে নিহত হন।
- ১৯৯৩ – দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।
- ২০০৭ – প্রতিভা পাতিল, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতির (ও প্রথম মহিলা রাষ্ট্রপতি) দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম :
- ১১০৯ – ডোম আফোনসো হেনরিকস, পর্তুগালের প্রথম রাজা।
- ১৭৯৭- ডাচেস অব কেমব্রিজ প্রিন্সেস অগাস্টা।
- ১৭৯৯ – স্কটিশ উদ্ভিদবিদ ডেভিড ডগলাস।
- ১৮৪৪ – টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক।
- ১৮৭৫ – জিম করবেট, ইংলিশ শিকারী ও সংরক্ষণবাদী প্রকৃতিবিদ।
- ১৮৯২ – প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার।
- ১৮৯৪ – ওয়াল্টার ব্রেনান, মার্কিন অভিনেতা।
- ১৮৯৪ – গাভ্রিলো প্রিন্সিপ, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তার স্ত্রীর আততায়ী।
- ১৮৯৯ – চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন।
১৯০১ – মনোজ বসু, ভারতীয় বাঙালী সাহিত্যিক। - ১৯০৫ – এলিয়াস ক্যানেটি, নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস লেখক ও নাট্যকার।
- ১৯০৮ – বিল বোস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯২০ – রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ব্রিটিশ ভৌত রসায়নবিদ ও কেলাসবিজ্ঞানী।
- ১৯২২ – লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুডএনাফ।
- ১৯২৩ – সুইডিশ লেখক মারিয়া গ্রাইপ।
- ১৯২৯ – সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ।
- ১৯৩০ – মারে চ্যাপেল, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৩৬ – গ্লেন মার্কাট, অস্ট্রেলিয়ান স্থপতি।
- ১৯৩৯ – আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশী শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব।
- ১৯৫৬ – ফ্রান্সিস আর্নল্ড, আমেরিকান বিজ্ঞানী ও প্রকৌশলী।
- ১৯৭৪ – রিফাত বিন সাত্তার, গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।
- ১৯৮৬ – হাক (ফুটবলার), ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৮৮ – পাওলিনিয়ো, ব্রাজিলিয়ান ফুটবলার।
- ১৯৯৫ – মারিয়া সাক্কারি, গ্রীক টেনিস খেলোয়াড়।
- ২০০০ – মৈথিলী ঠাকুর, বিখ্যাত ভারতীয় গায়িকা।
- ২০০৪- সাধন রায়, বিখ্যাত হিন্দু পুরোহিত পন্ডিত ও গীতা শাস্ত্রকার ।
মৃত্যু :
- ১৮৩৪ – স্যামুয়েল টেইলর কোলরিজ ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
- ১৮৪৩ – পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোস।
- ১৯০৯ – ভারতের বিশিষ্ট আইনজীবী ও কানাড়া ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা আম্মেম্বল সুব্বা রাও পাই।
- ১৯৩৬ – জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট।
- ১৯৫৩ – পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অন্যতম সাংসদ,আইনজ্ঞ, বাগ্মী।
- ১৯৬৩ – ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি।
- ১৯৭৩ – লুই সেন্ট লরেন্ট, কানাডার দ্বাদশ প্রধানমন্ত্রী।
- ১৯৮০ – বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক।
- ১৯৮৬ – ভিনসেন্ট মিনেলি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
- ২০০২ – সৈয়দ আলী আহসান। খ্যাতনামা কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান
- ২০০২ সালের ২৫ জুলাই মৃত্যুবরণ করেন। তিনি একজন খ্যাতনামা সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিকও।
- ২০০৩ – জন শ্লেসিঞ্জার, ইংরেজ চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক ও অভিনেতা।
- ২০১৪ – বেবী মওদুদ বাংলাদেশী সাংবাদিক ও সংসদ সদস্য।
- ২০২০ – পিটার গ্রিন, ইংরেজি ব্লুজ রক গিটারিস্ট, গায়ক-গীতিকার এবং ফ্লিটউড ম্যাকের প্রতিষ্ঠাতা।
- ২০২২ – পল সোরভিনো, আমেরিকান অভিনেতা।
- ২০২৪ – শাফিন আহমেদ (মাইলস্) বাংলাদেশী জনপ্রিয় ব্যান্ড তারকা
ছুটি ও অন্যান্য :
- বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.