সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২৬ অক্টোবর; ইতিহাসের এইদিনে

২৬ অক্টোবর; ইতিহাসের এইদিনে

http://coxview.com/wp-content/uploads/2022/04/day-1.jpg

 

অনলাইন ডেস্ক :
আজ ২৬ অক্টোবর ২০২৪, শনিবার। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

 

ঘটনাবলি :

  • ১৮১৪ – ভারতের গভর্নর জেনারেল নেপালি গুর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
  • ১৮৬৩ – জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।
  • ১৮৯৬ – আবিসিনিয়া ও ইতালি শান্তি চুক্তি করে।
  • ১৯০০ – নিউ ইয়র্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেয়া হয়।
  • ১৯১২ – টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেয়া হয়।
  • ১৯২১ – সলোমন পোর্টর হুড লাইবেরিয়ার মন্ত্রী হন। শিকাগো থিয়েটার খুলে দেয়া হয়।
  • ১৯২২ – চাপের মুখে ইতালির মন্ত্রিসভা পদত্যাগ করে।
  • ১৯৩৪ – মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৬ – মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু।
  • ১৯৪১ – যুক্তরাষ্ট্রে সঞ্চয়পত্র বিক্রি শুরু হয়।
  • ১৯৪৭ – জম্মু ও কাশ্মীরের তৎকালীন অমুসলিম রাজা এ অঞ্চলকে ভারতের অংশ বলে ঘোষণা করেন। এরপর থেকে ভারত ও পাকিস্তান কাশ্মীরের মালিকানা নিয়ে তিনবার যুদ্ধ করেছে, এখনও বিরোধ চলছে।
  • ১৯৪৯ – যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি ট্রম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।
  • ১৯৫০ – মাদার তেরেসা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
  • ১৯৫২ – পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
  • ১৯৫৫ – অস্ট্রিয়া স্বাধীনতা লাভ করে। ভিলেজ ভয়েসের প্রথম সংস্করণ প্রকাশ হয়। মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর ষড়যন্ত্রে দক্ষিণ ভিয়েতনাম গঠন করা হয়।
  • ১৯৫৬ – আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।
  • ১৯৫৯ – পাকিস্তান সরকার মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করে।
  • ১৯৬২ – ভারত-চীন যুদ্ধের সময় সারা ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়।
  • ১৯৭১ – চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৮৮ – ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথা শিল্পী পিটার কেরি।
  • ১৯৯৪ – জর্দানের বাদশাহ হোসেন মার্কিন সরকারের মধ্যস্থতায় ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিনের সঙ্গে আপোস চুক্তি স্বাক্ষর করেন।

জন্ম :

  • ১৫৬৪ – হান্স লিও হাসলের, জার্মান অর্গানবাদক ও সুরকার।
  • ১৬৭৩ – ডিমি্ট্রি কান্টেমির, মল্দাভিয়ান ভূগোলবিদ, ইতিহাসবিদ ও দার্শনিক।
  • ১৭৫৭ – অস্ট্রিয়ান দার্শনিক কার্ল লিওনহার্ড রেইনহোল্ড।
  • ১৭৫৯ – জর্জ দান্টন, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ, বিচার ও মন্ত্রী।
  • ১৮০১ – বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।
  • ১৮৭৩ – বাঙালি রাজনীতিবিদ শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৯ – রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি।
  • ১৮৮০ – আন্দ্রে বেলি, প্রখ্যাত রুশ সাহিত্যিক।
  • ১৮৮১ – বীরেন্দ্রনাথ শাসমল, জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।
  • ১৮৮৮ – মোহিতলাল মজুমদার, বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক।
  • ১৮৯০ – ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর।
  • ১৯১৬ – ফ্রাসোয়া মিটেরান্ড, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম রাষ্ট্রপতি।
  • ১৯১৯ – ইরানের শাহ মুহাম্মদ রেজা পাহলভী।
  • ১৯৪৭ – যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টন।
  • ১৯৫২ – অ্যান্ড্রু মোশন, ইংরেজ কবি ও লেখক।
  • ১৯৬৫ – আরুন ক্বক, হংকং গায়ক, ড্যান্সার ও অভিনেতা।
  • ১৯৭২ – রিয়াজ, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯৭৪ – ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রাবিনা ট্যান্ডন।
  • ১৯৮২ – নিকোলা অ্যাডামস, ইংরেজ মুষ্টিযোদ্ধা।
  • ১৯৮৫ – ভারতীয় অভিনেত্রী অসিন।
  • ১৯৯২ – দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমালা পল।
  • ১৯৯৪ – আলিএ ডে-বেরয়, মার্কিন অভিনেত্রী।

জন্ম :

  • ৮৯৯ – আলফ্রেড গ্রেট, ইংরেজ রাজা।
  • ১২৩৫ – হাঙ্গেরির রাজা অ্যান্ড্রেস দ্বিতীয় আরপাড।
  • ১২৯৩ – ইরানের বিশিষ্ট আলেম, ফক্বীহ ও শিক্ষক আয়াতুল্লাহ সাইয়েদ আবদুল মোহাম্মাদ মুসাভী।
  • ১৭৬৪ – উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী ও খোদকার।
  • ১৮৮০ – এন্ডরেই বেল্য, রাশিয়ান লেখক, কবি ও সমালোচক।
  • ১৯০৯ – ইটো হিরবুমি, জাপানি রাজনীতিবিদ, জাপানের ১ম প্রধানমন্ত্রী।
  • ১৯১৭ – বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন।
  • ১৯৪৬ – কিথ হোপউড, ইংরেজ গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
  • ১৯৫৭ – গেরট্য কোরি, নোবেল পুরস্কার বিজয়ী চেক বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নী।
  • ১৯৫৯ – জার্মান ফুটবলার আন্দ্রিয়াস হিনযে।
  • ১৯৭৭ – জ্যোতিরিন্দ্র মৈত্র, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক।
  • ১৯৭৯- দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত হন।
  • ১৯৮৯- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন।
  • ১৯৯৫ – ফিলিস্তিন ইসলামী জিহাদ দলের মহাসচিব ড. ফাতহি শাক্বাকি ইসরাইলী।
  • ২০০৭ – আর্থার কর্ণবার্গ, নোবেলজয়ী মার্কিন প্রাণরসায়নী।
  • ২০১৩- মার্কিন গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন।
  • ২০২২ – স্বস্তিকা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.