
অনলাইন ডেস্ক :
প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।
ঘটনাবলী :
- ১৪৯২ – ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
- ১৬৩৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৭৪৬ – পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
- ১৭২৬ – জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।
- ১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।
- ১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।
- ১৯০৪- সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।
- ১৯১৮ – চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।
- ১৯২৯ – ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে।
- ১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।
- ১৯৪৪ – মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৫২ – গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬২ – কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।
- ১৯৬২ – গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
- ১৯৮৯ – ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।
- ১৯৯১ – পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।
- ২০০৬ – বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।
জন্ম :
- ১৫৮৫ – কর্নেলিয়াস জান্সেন, ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
- ১৬৯৬ – মরিস ডি সাক্সে, ফ্রান্সের মার্শাল জেনারেল।
- ১৮০৪ – পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।
- ১৮৬৬ – যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।
- ১৮৬৭ – ভগিনী নিবেদিতা,অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।
- ১৯০২ – এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী।
- ১৯১২ – ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল।
- ১৯১৩ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে।
- ১৯১৩ – ডগলাস সেয়ালে, ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
- ১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ।
- ১৯১৪ – পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।
- ১৯৩৮ – অ্যানা পেরি, ইংরেজ লেখক।
- ১৯৫৫ – বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
- ১৯৫৬ – মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক রাষ্ট্রপতি।
- ১৯৬৩ – ইরোস রামাযোটি্, ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।
- ১৯৬৭ – অভিনেত্রী জুলিয়া রবার্টস।
- ১৯৮০ – অ্যালান স্মিথ, ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৪ – ওবাফেমি মারটিন্স, নাইজেরিয়ান ফুটবলার।
মৃত্যু :
- ০৩১২ – মাক্সেন্টিউস, রোমান সম্রাট।
- ১৬২৭ – মোগল সম্রাট জাহাঙ্গীর।
- ১৭০৪ – জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক।
- ১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে।
- ১৯০০ – ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।
- ১৯৩৭ – ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।
- ১৯৫২ – বিলি হিউজেস, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭ তম প্রধানমন্ত্রী।
- ১৯৭১ – বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৭৩ – তাহা হুসাইন, মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।
- ১৯৯৮- নোবেলজয়ী ব্রিটিশ কবি টেড হিউজস।
- ২০০২ – অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ২০০৫ – রিচার্ড এরেট স্মোলি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.