চলতি মাসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ কাউন্সিল হবে আগামী ১০ জুলাই।
আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে হয়। এ বৈঠকে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্ধারিত সময়ে কাউন্সিল করার ইচ্ছা থাকলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে কাউন্সিল পেছানো হয়েছে। এর আগে ২৮ মার্চ ক্ষমতাসীন এই দলটির ত্রিবার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারিত ছিল।
আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।
সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.