সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ২ নভেম্বর; ইতিহাসের এইদিনে

২ নভেম্বর; ইতিহাসের এইদিনে

শাহরুখ খান; জন্মদিন; বিনোদন; কক্সভিউ ডট কম; Shah Rukh Khan; birthday; Day; entertainment; coxview.com; https://coxview.net/shah-rukh-khan-birthday-day-entertainment-coxview-com/
শাহরুখ খান একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। “বাদশাহ”, “বলিউডের কিং” ও “কিং খান” হিসেবে পরিচিত শাহরুখ খান ৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে ১৪টি ফিল্মফেয়ার পুরস্কার, যার ৮টিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ত এঁ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ইউনেস্কো তাকে পিরামিড কন মার্নি পুরস্কার প্রদান করে এবং ভারতে নারী ও শিশুদের অধিকার রক্ষার্থে তার নেতৃস্থানীয় ভূমিকার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ২০১৮ সালে ক্রিস্টাল পুরস্কার প্রদান করে। তিনি ১৯৬৫ সালের এইদিনে নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 


অনলাইন ডেস্ক :
প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

 

ঘটনাবলী :

  • ১৭৭২ – মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।
  • ১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
  • ১৮৮৯ – উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
  • ১৯১৪ – রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯১৬ – ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
  • ১৯২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
  • ১৯৩০ – হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
  • ১৯৪৯ – ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।
  • ১৯৫৭ – সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক -২ নামে ২য় বারের মত কৃএিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।
  • ১৯৬৩ – সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।

 

জন্ম :

  • ৬৮২ – উমর ইবনে আবদুল আজিজ, আরবের খলিফা।
  • ৯৭১ – মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের শাসক।
  • ১৭৯৫ – জেমস কে. পোক, আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট।
  • ১৮১৫ – জর্জ বুল, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
  • ১৮৩৩ – মহেন্দ্রলাল সরকার, ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক।
  • ১৮৬৫ – ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
  • ১৮৭৭ – ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৮৮৬ – বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত।
  • ১৮৯৮ – জাকির হুসাইন, পূর্ব পাকিস্তানের গভর্নর।
  • ১৯০৯ – অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।
  • ১৯১১ – অডয়সেয়ান ইয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
  • ১৯২৯ – অমর গোপাল বসু, বাঙালি ভারতীয়-আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা।
  • – নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এডওয়ার্ড টেইলর।
  • ১৯৩৫ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।
  • ১৯৫৯ – স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার পিটার মুলান।
  • ১৯৬৫ – শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।
  • ১৯৭২ – সামান্থা এমাক অ্যাণ্ড, ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।
  • ১৯৭৭ – অস্ট্রেলীয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিক্টর ট্রম্পার।
  • ১৯৮২ – ফরাসি ফুটবলার চার্লস ইটান্ডজে।

 

মৃত্যু :

  • ১৮১৮ – স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।
  • ১৮৪৬ – যিশাইয়র টেগ্নের, সুইডিশ কবি ও বিশপ।
  • ১৯৫০ – জর্জ বার্নার্ড শ’, নোবেলজয়ী আইরিশ নাট্যকার।
  • ১৯৬৩ – এনজিও ডিনহ ডিয়েম, ভিয়েতনামী রাজনীতিবিদ, ১ম রাষ্ট্রপতি।
  • ১৯৬৬ – পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
  • ১৯৭৪ – বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।
  • ১৯৭৫ – পিয়ের পাওলো পাসোলিনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৯৬ – ইভা ক্যাসিডি, আমেরিকান গায়ক ও গিটারিস্ট।
  • ২০০৭ – দক্ষিণ আফ্রিকার অভিনেতা হেনরি কেলে।
  • ২০১০ – কলিম শরাফী, প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী।
  • ২০১২ – সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার হান্স লিন্ডগ্রেন।
  • ২০১৩ – ক্লিফোর্ড নাস, আমেরিকান লেখক ও অধ্যাপক।

 

ছুটি ও অন্যান্য :

  • জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর দিবস। (২রা থেকে ৪ঠা নভেম্বর)
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.