সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অধুনা / ৩১ মে; ইতিহাসের এইদিনে

৩১ মে; ইতিহাসের এইদিনে

http://coxview.com/wp-content/uploads/2022/04/day-1.jpg

অনলাইন ডেস্ক :
প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলী :

  • ১৭৯০ – মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
  • ১৮৫৫ – স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
  • ১৮৫৮ – ওয়েস্টমিনিস্টার জুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল বিগ বেনের শব্দ।
  • ১৮৬৬ – দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৯ – প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
  • ১৯০২ – বোয়ের যুদ্ধের অবসান হয়।
  • ১৯১০ – দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
  • ১৯৩২ – জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
  • ১৯৩৫ – কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু।
  • ১৯৪১ – জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
  • ১৯৫২ – ভলগা ডন খালের উদ্বোধন।
  • ১৯৬১ – দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
  • ১৯৮৯ – দক্ষিণ কোরিয়া রানার্স আপ।
  • ২০০২ – দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন।

জন্ম :

  • ১৫৭৭ – নূর জাহান, মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন।
  • ১৭২৫ – অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী।
  • ১৮১৯ – ওয়াল্ট হুইটম্যান, মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।
  • ১৮৩৪ – কৃষ্ণচন্দ্র মজুমদার, ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।
  • ১৮৬০ – চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট
  • ১৯০৮ – ডন আমিচি, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।
  • ১৯১২ – চিয়েন-শিউং উ, চীনা-মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি তেজস্ক্রিয়তা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
  • ১ ৯১৫ – অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট।
  • ১৯২২ – ডেনহোম এলিয়ট, ইংরেজ অভিনেতা।
  • ১৯২৬ – প্রবীর সেন প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার।
  • ১৯২৮ – পঙ্কজ রায়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৩০ – ক্লিন্ট ইস্টউড, মার্কিন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কম্পোজার।
  • ১৯৪৫ – রাইনার ভের্নার ফাসবিন্ডার, পশ্চিম জার্মান চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, নাট্যকার, মঞ্চ পরিচালক, সুরকার, চিত্রগ্রাহক, সম্পাদক ও প্রাবন্ধিক।
  • ১৯৪৬ – স্টিভ বাকনর, জ্যামাইকার মন্টেগো বে এলাকার জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।
  • ১৯৪৯ – টম বেরেঞ্জার, মার্কিন অভিনেতা।
  • ১৯৬৩ – ভিক্টর অরবান, হাঙ্গেরির বিশিষ্ট ডানপন্থী রাজনীতিবিদ।
  • ১৯৬৫ – ব্রুক শিল্ডস, আমেরিকান অভিনেত্রী, সুপারমডেল ও সাবেক শিশু তারকা।
  • ১৯৬৬ – রোশন মহানামা, সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৮৪ – মিলোরাদ কেভিচ, সার্বিয়ান সাঁতারু।

 

মৃত্যু :

  • ১৮৩২ – এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ।
  • ১৯১০ – এলিজাবেথ ব্ল্যাকওয়েল, ব্রিটিশ চিকিৎসক।
  • ১৯৬৮ – অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতবিদ।
  • ১৯৮৬ – জেমস রেইনওয়াটার, মার্কিন পদার্থবিজ্ঞানী।
  • ২০০২ – সুভাষ গুপ্তে, ভারতীয় ক্রিকেটার।
  • ২০০৪ – বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।
  • ২০০৬ – রেইমন্ড ডেভিস জুনিয়র, মার্কিন রসায়ন ও পদার্থবিজ্ঞানী।
  • ২০০৯ – কমলা দাস প্রখ্যাত মালায়ালম ও ইংরাজী সাহিত্যের কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
  • ২০১৪ – মার্থা হাইয়ার, মার্কিন অভিনেত্রী।
  • ২০২০ – আবদুল মোনেম, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।
  • ২০২২ – ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত কৃষ্ণকুমার কুন্নথ।

 

ছুটি ও অন্যান্য :

  • বিশ্ব তামাকমুক্ত দিবস৷
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.