সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৩৩ বছরে পা রাখলো ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি

৩৩ বছরে পা রাখলো ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি

বার্তা পরিবেশক :

মাটি ও মানুষের দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক এম আবুহেনা সাগর ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পা রাখলো। তার এই জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত বন্ধু বান্ধব, সংবাদকর্মী, দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি মুঠোফোনে ম্যাসেজ দিয়ে এ সংবাদকর্মীকে অভিবাদন ও জানিয়েছেন।

জন্মবার্ষিকী উপলক্ষে সাগর ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়াস্থ বন্ধুমহল, শুভাকাংখী ও আত্মীয় স্বজনদের সাথে সময় কাটান। পরে আত্মীয় স্বজনরা, তার আগামী দিনের সুন্দর পথচলা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য যে, ১৯৮৫ সালের ১০ জানুয়ারী সংবাদকর্মী সাগর জন্মগ্রহন করেছিল। তিনি জেলা থেকে প্রকাশিত দৈনিক আপনকন্ঠ, আজকের কক্সবাজার, আজকের দেশবিদেশ, রুপালী সৈকত ও সাপ্তাহিক আজকের সূয্যদয় ম্যাগাজিনে কাজ করেছিলেন। বর্তমানে দৈনিক আমাদের কক্সবাজার, অনলাইন দৈনিক বে বেঙ্গল নিউজ ডটকম ও কক্সভিউ নিউজ ডটকমে কর্মরত রয়েছে।

 

এদিকে গুণি এই লেখক, সংগঠক এম আবুহেনা সাগর’র শুভ জন্মদিনে কক্সভিউ ডট কম এর পক্ষ থেকে শুভ কামনা রইল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.