
সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে তিন মিনিট নীরবতা পালন করেছেন শ্রীলংকাবাসী। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী তিন মিনিট নিহতদের স্মরণে এই নীরবতা পালন করা হয়।
সরকারি কর্মকর্থা-কর্মচারিরাও এই কর্মসূচিতে অংশ নেন।
এসময় জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। সাধারণ মানুষও মাথা নিচু করে দাঁড়িয়ে তাদের শোক প্রকাশ করেন।
গত রোববার সকাল সাড়ে ৮টায় শ্রীলংকায় একযোগে ছয়টি স্থানে বোমা হামলা চালানো হয়। সেই সময়কে মাথায় রেখেই মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নীরবতা পালন শুরু করেন দেশটির নাগরিকরা।
সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার শ্রীলংকায় শোক দিবস পালিত হচ্ছে। সরকারি ভবনগুলোর সামনে জাতীয় পতারা অর্ধনমিত রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মদের দোকানগুলো। সেইসঙ্গে রেডিও টেলিভিশনে বাজানো হচ্ছে বিষন্ন সংগীত।
মোট আটটি স্থানে চালানো এই হামলায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০০ এর বেশি মানুষ। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র:deshebideshe.com-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.