
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
৪র্থ বারের মতো পার্বত্য জেলা বান্দরবানের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন লামার মোঃ শামীম শেখ। জেলার সবকটি থানার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সর্বোচ্চ ওয়ারেন্টে আসামী গ্রেফতারসহ বিভিন্ন মানদন্ডে লামা থানা পুলিশ অনন্য শ্রেষ্ঠত্ব লাভ করেছে।
মোঃ সৈকত শাহীন (পুলিশ সুপার) এর সভাপতিত্বে ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে মাসিক অপরাধ সভাটির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সৈকত শাহীন শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার ইনচার্জ মো: শামীম শেখ বলেন, তার এই অর্জন জেলার লামা থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রমের ফসল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.