
অনলাইন ডেস্ক :
সারা দেশে পুলিশ প্রশাসনের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি রদবদলের ঘটনা এবারই প্রথম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।
খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদফতরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদফতরের এআইজি মো. আরিফুর রহমান মণ্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।
পুলিশ সদরদফতরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।
নিচে তালিকা দেখুন-



coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.