সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ৪২ ফুট নখ নিয়ে মার্কিনী নারীর বিশ্বরেকর্ড

৪২ ফুট নখ নিয়ে মার্কিনী নারীর বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ডায়ানা আর্মস্ট্রং ৪২ ফুট দীর্ঘ হাতের নখ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। বুধবার (৩ আগস্ট) গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ১৮ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ নখ নিয়ে এর আগে এই বিশ্বরেকর্ড গড়েছিলেন মার্কিন নারী আয়ানা উইলিয়ামস। তবে শেষ পর্যন্ত তিনি সেগুলো কেটে ফেলেছিলেন।

একটি বিবৃতিতে গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়, ৬৩ বছর বয়সী মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রংয়ের দুই হাতের নখ ৪২ ফুট ১০ দশমিক চার ইঞ্চি লম্বা। আর্মস্ট্রং গত ২৫ বছর ধরে নখ কাটেন না। তবে তিনি গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পরিকল্পনার কথা তার আত্মীয়দের জানাননি।

https://videopress.com/v/Tj4SMP54?resizeToParent=true&cover=true&autoPlay=true&loop=true&preloadContent=metadata&useAverageColor=true
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.