সাম্প্রতিক....
Home / জাতীয় / ৪ স্থানে এরশাদের জানাজা

৪ স্থানে এরশাদের জানাজা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন।

তিনি বলেছেন, ‘মোট চারটি স্থানে তাঁর (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথমে ক্যান্টনমেন্টে, এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, তারপর রংপুর নেওয়া হবে। রংপুরের জানাজার পরদিন জাতীয় ঈদগাহে জানাজা শেষে সামরিক করবস্থানে দাফন করা হতে পারে। যদি পূর্বের সিদ্ধান্তে কোনো রদবদল না হয়। দাফনের আগে কোনো এক সময় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হতে পারে।’

এদিকে রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 

সূত্র: somoynews.tv -ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.