
নিজস্ব প্রতিনিধি; উখিয়া :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জন রোহিঙ্গা দু:ষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৮ জুলাই) গভীর রাতে বালুখালী ৮ নম্বর (পূর্ব) ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
এসময় ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বালুখালীর ৮ নম্বর (পূর্ব) রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএন বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। শনিবার দুপুর পর্যন্ত যৌথ অভিযানে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। তাই মামলা রেকর্ড করা হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.