সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৬৫ দিন বন্ধ থাকার পর মাছ ধরা শুরু হওয়ায় অবতরণ কেন্দ্র আবার সরগরম

৬৫ দিন বন্ধ থাকার পর মাছ ধরা শুরু হওয়ায় অবতরণ কেন্দ্র আবার সরগরম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দীর্ঘ ৬৫ দিন সাগরে মাছধরা সম্পূর্ণ বন্ধ থাকার পর মঙ্গলবার ২৩ জুলাই রাত থেকে ফিশিং বোট গুলো রসদপাতি নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বুধবার সকালে ডেইলী ফিশিং করে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে আসে মাছভর্তি বোট নিয়ে। জেলেদের মুখে হাসি আর প্রাপ্তির উচ্ছলতায় তারা উচ্ছ্বাসিত।

৬৫ দিন নির্জিব থাকা পর নুনিয়াছটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জেলে, বোট মালিক, মৎস্য ব্যবসায়ী, ফড়িয়া, বরফ ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, মাছ পরিবহনকারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্র। ৬৫ দিনের সাগরে মাছ ধরতে না পারার মনের ক্ষুব্ধতা কেটে গেছে।

মাছ ধরে বোট নিয়ে ফিরে আসা লোকমান হাকিম নামক একজন জেলে কক্সভিউ ডট কম-কে বলেন, মাছ ধরা দীর্ঘদিন বন্ধ থাকায় সাগরের মাছ ঝাঁকে ঝাঁকে কূলে ফিরে এসেছে। তাই গভীর সমুদ্রে না গিয়েও এখন মাছ ধরা সম্ভব হচ্ছে। তার মতে, সহজে ও সাগরের অপেক্ষাকৃত নিকটে এখন মাছ পাওয়া যাচ্ছে।

একজন ফিশিং বোট মালিক কক্সভিউ ডট কম-কে জানান-সাগরে মাছ ধরা শুরু হওয়ায় জেলে পল্লীতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা। সাগরে মাছও পাওয়া যাচ্ছে আশানুরূপ। এভাবে সাগরে মাছ পাওয়া গেলে ৬৫ দিন বন্ধ থাকার ক্ষয়ক্ষতি কোনরকমে পুষিয়ে নেয়া যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.