সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৬৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ পরিষদের ৩৮ লাখ টাকা অনুদান

৬৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সমাজকল্যাণ পরিষদের ৩৮ লাখ টাকা অনুদান

মানবকল্যানে সবাইকে এগিয়ে আসুন- জেলা প্রশাসক


বার্তা পরিবেশক :
জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীর ৬৮টি স্বেচ্ছাসেবী-সমিতির অনুকুলে ৩৮ লাখ ২৮ হাজার অনুদান দেয়া হয়েছে।

৪ জুলাই কক্সবাজার জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

এই সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবায় সর্বশ্রেষ্ট সেবা । এই সেবায় মানুষকে যেমন খুশি করা যায় তেমনি মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। মানবসেবার এই কর্মের মাধ্যমে ধর্ম পালনও হয়ে যায়। তিনি বলেন, সরকারে দেয়া অর্থ মানেই হচ্ছে জনগণের টাকা। সেই টাকা যে কাজে দেয়া হচ্ছে সেই কাজে যথাযথভাবে ব্যয় শতভাগ নিশ্চিত করতে হবে। তা না হলে আর্থ-সামাজিক উন্নয়নে সফলতা আসবে না।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, সমাজকে নিয়ে যারা কাজ করে তাদেরকে মূল্যায়ন করা দরকার। এতে সমাজকল্যাণে কাজ করতে তারা উৎসাহিত হবে। মাদকসেবীদের পরিণত ভয়াবহ। সমাজে এই সর্বনাশা মাদকের প্রভাব যাতে না পড়ে সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:মাহিদুর রহমান, শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্পের সভাপতি শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.