বার্তা পরিবেশক :
কক্সবাজার ৭১ আইনজীবী পরিষদের উদ্দোগে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদের প্রতি পুষ্প মাল্য অর্পণ করেন একঝাক তরুণ আইনজীবী। ২১ ফেব্রুয়ারি সকাল ৭ টার সময় কক্সবাজার জেলা বারের তরুন আইনজীরীরা ৭১ আইনজীবী পরিষদের সভাপতি এডঃ রিদুয়ান আলী ও সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদ ফায়সালের নেতৃত্বে তরুণ আইনজীবীরা শহীদ মিনারে পুষ্পমাল্য শহীদ বেদিতে অর্পন করেন।এ সময় শহীদের স্মরণে তারা এক মিনিটের নীরবতা পালন করেন। পরবর্তীতে বিকাল ২টায় শহীদের স্মরণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন বাঙালী জাতির মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল তারা বার বার এদেশের কাছে হেরেছে কিন্তু আজও তাদের দোসরা যে প্রজন্ম রেখেগেছে তারা এখনও পাকিস্তানী গোষ্ঠীর দালালী করে যাচ্ছে। এমন সময় তাদের মাঝে উপস্থিত ছিলেন এডঃ ইকবাল, এডঃ হারুন, এডঃ রাসিব, এডঃ নুর হোসেন, এডঃ হারেছ উদ্দিন, এডঃ মনির উদ্দিন, এডঃ মনির উদ্দিন আজাদ, এডঃ ইফতি মুন্না, এডঃ নাহিদা খানম, এডঃ কায়েস উদ্দিন, এডঃ জিয়া উদ্দিন বাবলু, এডঃ শামীম, এডঃ সৈকত, এডঃ সাকো আলম, এডঃ রাসেল উদ্দিন, এডঃ জহির সহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.