সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / ৭ দিন পর লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

৭ দিন পর লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

৭ দিন পর লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার; #Travel #Tourism, #Lama #coxview.net; https://coxview.net/travel-tourism-lama-coxview-net/

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

বান্দরবানের লামা উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ, পাহাড় ধস এর সম্ভাব্য আশংকা থাকায় পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হল। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দূর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলা ১৭ জুলাই হতে সকল পর্যটন কেন্দ্র/ রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, গত ১০ জুলাই ২০২৫ইং পর্যটন কেন্দ্র/ রিসোর্ট গুলো বন্ধ রাখা হলেও অদ্য ১৭ জুলাই হতে খোলা রাখা যেতে পারে। আগত পর্যটকদের নিরাপত্তা কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.