সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ৭ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন ২০২৫

৭ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন ২০২৫

৭ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন ২০২৫- প্রস্তুতি সভা অনুষ্ঠিত,https://coxview.net/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-15-at-8.34.39-PM.jpeg

 

প্রেস বিজ্ঞপ্তি :

লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে আগামী ৭ নভেম্বর, শুক্রবার এক্স লিও রিইউনিয়ন চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হবে।


এ উপলক্ষে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এক্স লিও রিইউনিয়নের চেয়ারম্যান লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মুহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ এমজেএফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম পারভেজ।


প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন লিও লায়ন এরফান উদ্দিন, লায়ন জানে আলম, প্রাক্তন জেলা সভাপতি লায়ন গাজী মোহাম্মদ গজনবী, প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন , প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন মুরশেদ হোসেন চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আমজাদ হোসাইন, লায়ন খাজা মইনুদ্দিন রিগ্যান, লায়ন বায়েজিদ নোমান, প্রাক্তন জেলা সহ-সভাপতি লায়ন প্রকৌশলী নাঈম সরওয়ার জিতু, জোন চেয়ারপার্সন লায়ন জিয়াউল হক সোহেল, লায়ন মঈনুদ্দিন আল হিমেল, লায়ন মোহাম্মদ ইসমাইল, প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানসহ প্রাক্তন লিও নেতৃবৃন্দ।


সভায় আগামী ৭ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে এক্স লিও রিইউনিয়ন আয়োজনের বিষয়ে অবগত করা হয়। এক্স লিও রিইউনিয়ন রেজিস্ট্রেশন ফি জন প্রতি ১০০০ টাকা। রিইউনিয়নের রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৩০ অক্টোবর। অনলাইনে ফরম ফিলাপ ও পেমেন্টের মাধ্যমে রেজ্রিষ্ট্রেশন পূর্বক রিইউনিয়নে অংশগ্রহণ করার জন্য সকল প্রাক্তন লিওদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। প্রস্তুতি সভায় জেলা গভর্নর টীমকে সংবর্ধনা ও সকল প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনরদের সম্মাননা প্রদানসহ ব্যাপক কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.