
অনলাইন ডেস্ক :
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা ভালো, যা মন্দ এবং মানবসভ্যতার জন্য অভিশাপ-আশীর্বাদ। পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ঘটনাবলী :
- ১৪৯৭ – ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।
- ১৭৬০ – ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।
- ১৮৫৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
- ১৯১৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
- ১৯২০ – ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।
- ১৯৩৭ – তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।
- ১৯৪৮ – আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।
- ১৯৭২ – প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।
- ১৯৯০ – আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।
- ২০০৬ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
- ২০১৮ – বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয়।
জন্ম :
- ১৮৩৯ – জন রকফেলার,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদী।
- ১৮৯২ – ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।
- ১৯১৪ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
- ১৯৩৯ – মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।
- ১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।
- ১৯৫১ – অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।
- ১৯৬৬ – রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
- ১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।
- ১৯৮১ – আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।
মৃত্যু :
- ১৮২২ – পার্সি বিশি শেলি, ঊনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।
- ১৮৫৫ – মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।
- ১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।
- ১৯৩৩ – ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।
- ১৯৪৮ – ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৬৭ – ভিভিয়েন লেই, অস্কার বিজয়ী বৃটিশ অভিনেত্রী।
- ১৯৯৪ – উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।
- ১৯৯৭ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।
- ২০০১ – অমিয়ভূষণ মজুমদার, বাঙালি কথাসাহিত্যিক।
- ২০০৩ – সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।
- ২০০৬ – জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
- ২০১১ – আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী।
- ২০১৫ – আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।
- ২০২২ – শর্মিলী আহমেদ বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।
- ২০২২- খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
- ২০২২ – শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ছুটি ও অন্যান্য :
- ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র উদ্যোগে, পালিত হয় ‘জ্যোতিষ বিরোধী দিবস’
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.