সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ৮ ডিসেম্বর; ইতিহাসের এইদিনে

৮ ডিসেম্বর; ইতিহাসের এইদিনে

http://coxview.com/wp-content/uploads/2022/04/day-1.jpg

 

অনলাইন ডেস্ক :
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। যাঁরা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

 

ঘটনাবলী:

  • ১৬০৯ – ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।
  • ১৭৯৪ – হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
  • ১৮৬৮ – জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।
  • ১৮৮১ – ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।
  • ১৯১৪ – আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যাণ্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল।
  • ১৯১৭ – ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।
  • ১৯১৮ – ব্রিটেন জেরুজালেম দখল করে।
  • ১৯২৩ – যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।
  • ১৯৩০ – কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।
  • ১৯৪১ – গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৬ – সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।
  • ১৯৪৯ – চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।
  • ১৯৫৮ – নিখিল আফ্রিকা গণসম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয়।
  • ১৯৭১ – ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।
  • ১৯৭১ – শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।
  • ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
  • ১৯৭৪ – গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
  • ১৯৮৫ – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়।
  • ১৯৮৭ – ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।
  • ১৯৯১ – রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।
  • ১৯৯৬ – জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।
  • ১৯৯৭ – ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
  • ২০০৯ – বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।


জন্ম :

  • ১৬২৬ – সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।
  • ১৮৩২ – নোবেলজয়ী নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন।
  • ১৮৬৫ – জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।
  • ১৯০০ – ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।
  • ১৯১৩ – কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।
  • ১৯৪১ – জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।
  • ১৯৪২ – হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৪৩ – জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।


মৃত্যু :

  • ১৫৬০ – সুইডেনের রাজা ফ্রেডরিক।
  • ১৯০৩ – খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বার্ট স্পেন্সার।
  • ১৯২০ – শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।
  • ১৯৫৫ – হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।
  • ১৯৮০ – বিটলসের কিংবন্তী গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।
  • ১৯৮৬ – আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  • ১৯৯১ – মেলবোর্ন অলিম্পিক তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পিরি।
  • ২০২১ – ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত।
  • – টপ্পা ও পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.