সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ক্ষণগণনা চলছে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ক্ষণগণনা চলছে

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় আজ রাত ২টা ১২ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির নিজস্ব কক্ষপথে পৌঁছানোর পর ৮ থেকে ১০ দিনের মধ্যে এই স্যাটেলাইটের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ। এর পরেই গাজীপুরে নির্মিত ল্যান্ডিং স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হবে মহাকাশে স্থাপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। তবে এরই মধ্যে এই স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহারে কাজ শুরু করেছে নবগঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি।

সকল পরীক্ষা নিরীক্ষা শেষ, শুরু হয়ে গেছে সময় গণনাও। অপেক্ষা উৎক্ষেপণের। বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে মহাশূন্যে বাংলাদেশর নাম লেখাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। শেষ মুহূর্তে প্রযুক্তিগত কোন সমস্যা দেখা না দিলে বাংলাদেশ সময় আজ রাত ২ টা ১২ মিনিটে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের ফ্যলকন- ৯ রকেটে করে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটির কক্ষপথে পৌছাতে পাড়ি দিতে হবে প্রায় ৩৬ হাজার কিলোমিটার পথ।

বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, স্যাটেলাইট প্রযুক্তি অত্যন্ত জটিল একটি প্রযুক্তি। যেকোনো সময়ে যেকোনো কিছু ঘটতে পারে। অতীতে দেখা গেছে, লাস্ট কাউন্টডাউনের সময়েও উৎক্ষেপণ থেমে গেছে। গাজীপুরে আমাদের মূল গ্রাউন্ড স্টেশনে কাজ করার জন্য ফ্রান্স থেকে ৩০ জন দক্ষ প্রকৌশলীকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

এই প্রকল্প সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বয়সসীমা ১৫ বছর ধরা হলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ৬ থেকে ৭ বছরের মধ্যেই উঠে আসবে পুরো বিনিয়োগের টাকা।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা ছয় থেকে সাত বছরের মধ্যে লাভজনক অবস্থানে চলে আসতে পারব। এটির ডিটিএইচ, ভিডিও ডিস্ট্রিবিউশন, ভিসেট নেটওয়ার্ক এবং ট্রান্স কমিউনিকেশন আছে। বিপণনের জন্য এরই মধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

৩ দশমিক ৭ টন ওজনের এই স্যাটেলাইটটি নিজস্ব কক্ষপথে পৌঁছানোর পরেই এর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে গাজীপুরে নির্মিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এছাড়া ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসেবে থাকবে রাঙ্গামাটির বেতবুনিয়ার ভূ-উপগ্রহ নিয়ন্ত্রণ কেন্দ্র।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.