সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / 4G আনছে গ্রামীণফোন

4G আনছে গ্রামীণফোন

GP 4g

(4G) আনছে গ্রামীনফোন। বেশ ফলাও করে এমন একটি ঘোষণা প্রচার করছে প্রতিষ্ঠানটি। ‘মোবাইলফোন ইন্টারনেটে চতুর্থ প্রজন্মের (4G) সেবা দিতে গ্রামীণফোন প্রস্তুত।’ এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠির একটি সাক্ষাত্কারও সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে।

তাতে বলা হচ্ছে, বাংলাদেশের প্রায় সব স্থানে তৃতীয় প্রজন্মের (3G) সেবা পৌঁছে দেওয়ার পর এবার 4G’র উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।

আসলেই কি তাই?

মূলত রাজধানীতেই কোথাও কখনও-কখনও 3G’র দেখা মেলে না। যখন তখন মোবাইলফোন স্ক্রিনে দেখা যাবে EDGE কিংবা GPRS এর সংকেত। বেশির ভাগ 3G’ ব্যবহারকারী নিয়মিতভাবেই এটির শিকার।

ফ্লাইওভারগুলোর উপর দিয়ে চলার সময় ইন্টারনেট কানেক্টিভিটি এমনকি ফোন কানেকশন কেটে যায় অবধারিতভাবে। এরই মাঝে হাইওয়েতে চলতে গেলে গ্রামীণফোনের থ্রিজি হয়ে ওঠে সোনার হরিন! এখন পার্থক্য শুধু এটিই দেখবার (4G)তে পরিবর্তন আশে কতোটুকু।

সূত্র:protikhon.com ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/science-chrome-logo/

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক : স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.