সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত ২ : আহত-১

চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক নিহত ২ : আহত-১


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি গাড়ীর চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার আব্দুল খালেকের ছেলে মামুনুর রশিদ (২৭) এবং একই উপজেলার তেইল্যাকাটা এলাকার নুরুল আবছারের ছেলে ও ট্রলি চালক মো.আসিফ (২৩)। এসময় জাহাঙ্গীর নামের একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা ট্রলি গাড়ীটিকে ধাক্কা দেয়৷ এতে ট্রলির গাড়ীর চালক মো.আসিফ ঘটনাস্থলে মারা যান। একই সাথে ট্রলি গাড়ীটির দুই আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মামুনুর রশিদ মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম বলেন, নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.