সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

চকরিয়ায় মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহমান প্রকাশ রুবেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রংমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুর রহমান প্রকাশ রুবেল ওই এলাকার মনজুর আলমের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আকবর মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী আবদুর রহমান প্রকাশ রুবেলকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত রুবেলকে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.