সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় গভীর রাতে শত্রুতার আগুনে পুড়ল অসহায় মহিলার বসতঘর

লামায় গভীর রাতে শত্রুতার আগুনে পুড়ল অসহায় মহিলার বসতঘর

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দু পাড়া এলাকায় আগুন লেগে গুন্না নাথ (৫৫) নামে এক স্বামী পরিত্যক্ত, নিঃসন্তান ও অসহায় মহিলার ঘর পুড়ে গেছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক বলেন, রাত ১টা ৩০মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হয়।

সরেজমিনে গেলে কথা হয় ক্ষতিগ্রস্ত মহিলা গুন্না নাথের সাথে। তিনি জানান, বাড়িতে আমি একা থাকতাম। আমার স্বামী সন্তান কেউ নাই। মাঝেমধ্যে দিনে কাজকর্ম শেষে রাত হলে পাশে ভাইয়ের ঘরে থাকতাম। এই রাতে আমি পার্শ্ববর্তী ছোট ভাই পূর্ণ চন্দ্র নাথের বাড়িতে ঘুমাই। আমার ঘরে বিদ্যুৎ নেই ও আজ রাতে কোন রান্নাবান্না করিনি। কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা। আমার মনে হয় কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। বসতঘরের পশ্চিম-দক্ষিণ কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন আগুন লাগার ঘটনার বিষয়ে দুঃখপ্রকাশ সহ নিন্দা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.