সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় যুবজোটের সম্মেলন ২ নভেম্বর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত

জাতীয় যুবজোটের সম্মেলন ২ নভেম্বর সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোট কক্সবাজার জেলা কমিটির সাধারণ সভা ১৯ নভেম্বর শনিবার বিকাল ৪টায় জেলা জাসদ কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহাজাহান চৌধুরী শাহীনকে আহবায়ক ও নাছির উদ্দিন, মিজবাহ উদ্দিন ইরান, আবদু সালামকে যুগ্ম আহবায়ক এবং সহ-সভাপতি নুরুল আলম সিকদারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন-২০১৯ প্রস্তুতি পরিষদ গঠিন করা হয়। এছাড়াও অর্থ, আপ্যায়ন, অভ্যর্থনা, সভা পরিচালনা, প্রচারসহ বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২নভেম্বরের সম্মেলন পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি নুরুল আলম সিকদার, আবদু সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের হোসাইন, মোঃ আজম, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, যুব মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, কার্যনির্বাহী মাষ্টার অনিল দাশ, মোঃ হাসান, আবদু সালাম, সদর উপজেলা যুবজোট সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, রামু উপজেলা যুবজোট সভাপতি শহিদুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক ভুট্টো সিকদার, চকরিয়া উপজেলা যুবজোট সভাপতি মোঃ কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা যুবজোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টার, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম অভি, টেকনাফ উপজেলা যুবজোট সভাপতি জাফর আলম এমএ, মহেশখালী উপজেলা যুবজোট সভাপতি মিজবাহ উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক তারেক আজিজ বিপ্লব, সহ-সভাপতি এরফান মাহমুদ, রিদুয়ান মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল হাসান ইরান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সৌরভ, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ, যুবজোট নেতা উৎপল পাল, মোঃ ইমরান, বাকিউর রহমান, মোহাম্মদ জাবের, রতন কান্তি দে, দিল মোহাম্মদ প্রমুখ।

উক্ত সভায় বক্তরা বলেন- উন্নয়নের মহাসড়ক ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নকে টেকসই করতে হলে সবার আগে দরকার সুশাসন। তাই দেশের সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হলে সবার আগে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধের লক্ষে ১৪ দলের অন্যতম নেতা সাবেক সফল তথ্যমন্ত্রী জননেতা হাসানুল ইনুর নেতৃত্বে দেশব্যাপী সুশাসনের দাবীতে যে আন্দোলন শুরু হয়েছে, এ আন্দোলনকে আরো বেগবান করতে আগামী ২ নভেম্বর জাতীয় যুবজোট, কক্সবাজার জেলার সম্মেলনকে ঝাঁকজমকপূর্ণ করার লক্ষ্যে ওই দিন জেলার প্রতিটি উপজেলা থেকে সকল নেতা কর্মীদের কক্সবাজারে নিয়ে আসার ঘোষনা দেওয়া হয়।

সভার শেষে রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালী উপজেলা যুবজোটের কমিটি অনুমোদন দেওয়া হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.