সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

আবু নোয়াফ। বয়স মাত্র দুই। সবে মাত্র গুটিগুটি হাটতে শিখেছেন। বাবা আবুল কাশেম ব্যবসায়ীক কাজে ঘরের বাইরে গেছেন। মা ব্যস্ত গৃহস্থালি কাজ নিয়ে। ওই সময় শিশু নোয়াফ উঠানে আপন মনে খেলছিলো। এক পর্যায়ে উঠান লাগোয়া পুকুরে পড়ে যায় আবু নোয়াফ। ঘন্টাখানেক পর উদ্ধার হয় তার মরদেহ।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ১১টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা গ্রামে।

কয়েকজন প্রতিবেশি জানান, ঘরের উঠানে নোয়াফ খেলা করছিলো। হঠাৎ পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে পাওয়া না গেলে পাশের পুকুরটিতে তাকে ভাসতে দেখা যায়। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.