সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে” উদযাপন

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে” উদযাপন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে কক্সবাজার শহরে (২৬ অক্টোবর) শনিবার উদযাপন করা হয় “কমিউনিটি পুলিশিং ডে”।

কমিউনিটি পুলিশিং দিবস পালন উপলক্ষে সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে সদর-মডেল থানা পুলিশ কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং দিবস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী ও কুতুবদিয়া আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এড: সিরাজুল মোস্তফা, সা: সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ), সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন,কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এড: তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ এর মো: শাহজাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা, ওসি (তদন্ত), জেলার কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

কমিউনিটি পুলিশিং দিবস-২০১৯ উপলক্ষ্যে জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ্যাডভোকেট তোফায়েল আহমেদ সভাপতির বক্ত্যব্য বলেন- অপরাধ প্রবণতারোধে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলমান সময়ে দেশের জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্য’র সংখ্যা খুবই অপ্রতুল। সামাজিক অবক্ষয় রোধে কমিউনিটি পুলিশ’র সহযোগিতা একান্তই প্রয়োজন। আর বিভিন্ন অপরাধে জড়িত কক্সবাজারকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি বিভিন্ন ধরনের অপরাধ মুক্ত করে একটি নিরাপদ শহরে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সভাপতি ও বিশেষ অতিথিগণ কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কবিতা আবৃতি প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় থেকে শুরু করে ১০ম স্থান অধিকারকারী মোট ১০ (দশ) জনকে পুরস্কার প্রদান করেন এবং কক্সবাজার সদর উপজেলা ও পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সেচ্ছায় রক্তদার ও রক্তের গ্রুপ যাচাইয়ের কাজ পরিচালিত হয়। অনুষ্ঠানে থানা পুলিশের বিভিন্ন স্থরে কর্মরত অর্ধশত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.