সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হলেন সদর সভাপতি এড.রেজাউর রহমান

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হলেন সদর সভাপতি এড.রেজাউর রহমান

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হলেন সদর কমিউনিটি পুলিশিং সভাপতি এড. মো: সৈয়দ রেজাউর রহমান রেজা। ২৬ অক্টোবর সকালে কক্সবাজার সদর মডেল থানায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নিবার্চিত করে ক্রেষ্ট তুলে দেন হাতে। মহতী অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সাবেক সাংসদ এ্যাথিন রাখাইন, সদর সার্কেল আদিবুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি তোফাইল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা, ওসি (তদন্ত), সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবদু রাজ্জাকসহ আরো অনেকে।

গৌরবময় সম্মান বয়ে আনাসহ সদর উপজেলাবাসীর মুখ উজ্জল করায় দক্ষ সংগঠক, রাজনীতিবিদ এড. সৈয়দ রেজাউর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি, সদর কমিউনিটি পুলিশিং কমিটির নির্বাহী সদস্য এম আবুহেনা সাগর।

উল্লেখ্য যে, দীর্ঘবছর ধরে সদর উপজেলার দশটি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্জলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ নানা অপরাদ অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এড. রেজাউর রহমান রেজার নেতৃত্বে একঝাঁক কর্মী বাহিনীর অক্লান্ত পরিশ্রমে দক্ষ সংগঠনে পরিণত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.