সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আজিজনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আজিজনগরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মুহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

লামা উপজেলায় আজিজনগরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: কামরুজ্জামান। সে ওই এলকার মৃত আব্দুল মতিনের ছেলে।

সোমবার (৪ নভেম্বর), সকাল লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ক্যাম্প ঝিরি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মিজান সকালে তার বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.