
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
লোহাগাড়া উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ‘লোহাগাড়া রক্তদান গ্রুপের” ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সম্পন্ন হয়। এতে র্যালী, থ্যালাসেমিয়া সচেতন আলোচনা, কুইজ প্রতি যোগিতা, সংগঠন সম্মাননা ও গুণীজন সংবর্ধনা উপজেলা পাবলিক হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তোহা কায়সারের সভাপতিত্তে সংগঠনের এডমিন রিদওয়ানুল হকের সঞ্চালনায় ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। লোহাগাড়া রক্তদান গ্রুপের ৬ষ্ট তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে মানবতার কাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অবদান রাখায় বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি পরিবার কে এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মামুনর রশিদ মিশুক,কার্যকরী-মিজানুর রহমান সহ-কার্যকরী সদস্য-সাজ্জাদ,ওসমান ওয়াহিদ এবং মো: আব্দুল্লাহ সম্মাননা গ্রহণ করেন। এর পূর্বে লোহাগাড়া রক্তদান গ্রুপকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.