
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুলের দপ্তরীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলে ও থানায় মামলা করতে গেলে রবিবার রাতে এ বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মধ্যম মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. ইউসুফ।
ছাত্রীর পিতা বলেন, আমার মেয়ে স্কুল থেকে আসার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই। এ বিষয়ে জানতে চাইলে সে বলে স্কুলের দপ্তরী ইউসুফ আমাকে বাথরুমে নিয়ে খারাপ করেছে।
এ বিষয়ে তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষিকা নিশাত জাহানকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি সমাধান করার চেষ্টা করায় বিলম্বিত হয়। পরে পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ রবিবার রাতে ওই ছাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলেছে।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছেন। এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ইউসুফকে ধরতে পুলিশের অভিযান চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.