সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় মোটর সাইকেল ড্রাইভারকে কুপিয়ে খুন

লামায় মোটর সাইকেল ড্রাইভারকে কুপিয়ে খুন

মোটর সাইকেল ড্রাইভার আকরাম হোসেন

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের লামায় এক মোটর সাইকেল ড্রাইভারকে খুর দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকান্ড করা হয়েছে বলে জানিয়েছেন লামার সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম সরকার। তিনি আরো বলেন, ছিনতাইকৃত মোটর সাইকেল সহ এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা ও মোটর সাইকেলটি সরই পুলিশ ফাঁড়িতে রয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় লামা ও বান্দরবান সদর উপজেলার সীমানা এলাকা বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রহিম কন্ট্রাক্টরের রাবার বাগানে এই ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মোটর সাইকেল।

হত্যার শিকার আকরাম হোসেন (২৩) লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি এলাকার তবু মিয়া প্রকাশ তোব্বার ছেলে। সে মোটর সাইকেলে ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করত। ৩ বোন ও ৩ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। এই ঘটনায় আটককৃত মো. বেলাল (১৯) লামা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বৈল্ল্যারচর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ও নূর হোসেন (২৫) লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড লাচ্ছাই পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আশরাফ আলী বলেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সরই পুলিশ সহ আমরা গিয়ে লাশ উদ্ধার করি। ছিনতাই মোটর সাইকেল সহ ২ জনকে আটক করা হয়েছে। মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই খুনের ঘটনা সংঘঠিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

লামা থানা পুলিশের অফিসার (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থল বান্দরবান সদর উপজেলায় পড়েছে। তারপরেও আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই বিষয়ে বান্দরবান সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সাথে রাত ৯টায় কথা হয়। তিনি বলেন, আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছাতে আরো ১ ঘন্টার বেশী লাগবে। ঘটনাস্থল অনেক দুর্গম এলাকা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.