সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এসব ভোটে তার রিপাবলিকান দলের আধিপত্য হ্রাস পাওয়ার আভাসই দিচ্ছে। ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। ২০ বছরের বেশি সময় পর তারা এই নিয়ন্ত্রণ নিয়েছে।

ভার্জিনিয়ার হাউস এবং সিনেট দুটোই ডেমোক্র্যাটদের দখলে গেছে।

এছাড়া কেন্টাকির গভর্নর নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয় দাবি করেছেন ডেমোক্র্যাটিক এটর্নি জেনারেল এন্ডি বেশেয়ার।

যদিও মিসিসিপি গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে পেরেছে রিপাবলিকানরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী বছর। ওই নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার ব্যাপারে ট্রাম্প আশাবাদী।

তবে কেন্টাকিতে ডেমোক্র্যাট প্রার্থীর জয় তার সেই আশার আলোতে জল ঢেলে দিচ্ছে।

কেন্টাকির আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা হয়নি। সেখানে জয় দাবি করা এন্ডি বেশেয়ারের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী গভর্নর ম্যাট বেভিন নির্বাচনে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ না তুললেও ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে এসব আমলে না নিয়ে ৪১ বছর বয়সী ডেমোক্র্যাট বেশেয়ার বলেছেন, আমরা প্রথম দিনের কাজ শুরু করতে প্রস্তুত আছি। আমি অধীর আগ্রহে সেটির অপেক্ষা করছি।

বেভিনকে নির্বাচনের ফলকে সম্মান জানানোর আহ্বানও জানান তিনি। বেশেয়ারের বাবাও কেন্টাকির সাবেক গভর্নর।

তবে রিপাবলিকানরা কেন্টাকির গভর্নর পদের নির্বাচনে পরাজিত হলেও অঙ্গরাজ্যের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের পদ।

এদিকে নিউ জার্সিতে ডেমোক্র্যাটরা রাজ্যের আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে। এমনটাই আশা করা হচ্ছে।

ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় এখন রিপাবলিকানদের বিরোধিতার মুখেও কঠোর অস্ত্র-নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবীমা সংস্কার এবং অন্যান্য নীতি নেয়ার পথে এগুনোর পথ প্রশস্ত হল ডেমোক্র্যাটদের।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.