সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বান্দরবানের সীমান্ত অঞ্চলে যৌথবাহিনী-পাহাড়ি সন্ত্রাসীর গুলি বিনিময় : যৌথবাহিনীর ১ সদস্য নিহত : আহত ২

বান্দরবানের সীমান্ত অঞ্চলে যৌথবাহিনী-পাহাড়ি সন্ত্রাসীর গুলি বিনিময় : যৌথবাহিনীর ১ সদস্য নিহত : আহত ২

BGB - Rafiq - Lama 18-10-2015 (news & 1pic) f2মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

পার্বত্য জেলা বান্দরবানের সীমান্ত অঞ্চলে যৌথবাহিনী-সন্ত্রাসীর গোলাগুলির ঘটনায় নেসং ম্রো (৩৮) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় যৌথবাহিনীর আরো ২ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

আহত সেনাবাহিনীর সৈনিক আবুল কাশেম এবং আনসার সদস্য মোঃ হান্নান দুজনকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর হেলিকপ্টারে যৌথবাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী বড়তলী ইউনিয়নের সেপ্রু ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। যৌথবাহিনী জানায়, পাহাড়ের শান্তিশৃঙ্খলা রক্ষায় বান্দরবান এবং রাঙামাটির সীমান্তবর্তী মিয়ানমার সীমান্ত অঞ্চলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের সময় সেপ্রু ঝিড়ি এলাকায় যৌথবাহিনীর সদস্যদের উপরে গুলি ছূড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের গুলিতে আনসার সদস্য নেসং ম্রো (৩৮) মারা গেছে।

এছাড়াও গুলিবিদ্ধ সেনাবাহিনীর সৈনিক আবুল কাশেম এবং আনসার সদস্য মো: হান্নান দুজনকে আহত অবস্থায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর হেলিকপ্টারে যৌথবাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মিয়ানমার সীমান্ত অঞ্চলে যৌথবাহিনীর সাড়াশি অভিযান চালাচ্ছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বান্দরবানের সীমান্তবর্তী রাঙামাটির বড়তলী ইউনিয়নের মিয়ানমার সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক আনসার সদস্যের মৃত্যু এবং যৌথবাহিনীর ২জন সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি।

সীমান্ত অঞ্চলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে সেনা রিজিয়নের জিএস ২ মেজর তোহিদ জানান, মিয়ানমার সীমান্ত অঞ্চলে যৌথবাহিনীর সন্ত্রাস দমন অভিযান চলছে বলে জানালেও সন্ত্রাসীদের গুলিতে হতাহতের ঘটনা বিষয়টি নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, গত শুক্রবার বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী সেপ্রু পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসী আস্তানা থেকে ২টি গ্রেনেড, ১টি অত্যাধুনিক মার্ক-২ রাইফেল, ৭টি রাইফেলের ম্যাগজিন, ওয়াকিটকি সেট’সহ বিপুল পরিমাণে সরঞ্জাম উদ্ধার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.