কক্সবাজার জেলার ঈদগড়ে এক প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। জানা যায়, ২৮ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার ঈদগড় লেইঙ্গা পাড়া এলাকার বাসিন্দা আহমদের ছেলে বর্তমানে মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী ও পূর্ব রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ফেরদৌসের মেয়ে ডেজি আক্তার (২৬) মোবাইলে স্বামীর সাথে আলাপের পর এক পর্যায়ে অভিমান করে বিষপান করে।
বিষয়টি টের পেয়ে বাড়ীতে থাকা শশুরবাড়ীর লোকজন দ্রুত চিকিত্সার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডেজি আক্তারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বিষয়টির ব্যাপারে নিহতের পিতা ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি এখনো বুঝে উঠতে পারছেন না বলে জানান।
এলাকার কয়েকজন লোকের সাথে আলাপকালে তারা জানান, স্বামীর সাথে কথা কাটাকাটির ব্যাপার নিয়ে মেয়েটি আত্মহত্যা করতে পারে। তালাশ করে শশুর বাড়ীর কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আর্মড এসআই ইউছুপের সাথে যোগাযোগ করলে তিনি বর্তমানে চট্টগ্রাম বলে জানান। এ রিপোর্ট লিখা পর্যন্ত খবর নিয়ে জানা যায়, লাশ সদর হাসপাতালে রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.